দাগনভূঞায় জামায়াতের উদ্যোগে ১০০০ পরিবারকে ঈদ উপহার বিতরণ

সকালে দাগনভূঞা আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
ঈদ সামগ্রী বিতরণ
ঈদ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা পৌরসভার জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রায় ১০০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দাগনভূঞা আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা: ফখরুদ্দিন মানিক।

দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী প্রবাসী ফোরাম ইউএই -এর সহ-সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল সিটিজেন পালস -এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম আযম ভূইয়ার অর্থায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন এবং জামায়াতে ইসলামীর সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা এস এম নূর নবী দুলাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারি, পৌর আমির কামরুল আহসান, সেক্রেটারি আবু সাঈদ, ফেনী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুর নবী রুবেল, বিআরডিবি চেয়ারম্যান নজির আহমেদ, সাবেক কমিশনার কামাল হোসেন প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারই অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে দাগনভূঞা পৌরসভার প্রায় ১০০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।