খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম

মাদক, অনলাইন জুয়া ও অপতথ্য রোধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

‘সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ এককভাবে সফল হতে পারে না। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।’

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Koyra
কয়রায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
কয়রায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। |নয়া দিগন্ত

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মাদক, অনলাইন জুয়া ও অপতথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ এককভাবে সফল হতে পারে না। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় কয়রা থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খুলনা জেলা পুলিশ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে অনলাইন জুয়ার সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। একই সাথে অপতথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবনসংলগ্ন এলাকায় বনদস্যু নির্মূল এবং কয়রার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অপরাধীদের বিষয়ে স্থানীয়রা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো: আমির হামজা।

থানার এসআই মো: সোহাইলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এম মাওলা বকস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ওলিউল্লাহ, সাংবাদিক মো: শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, মো. হুমায়ুন কবির, মো. রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, আব্দুল গফফার, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, মো: মিজানুর রহমান, মো. সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডি এম হেলাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা দিলীপ কুমার বৈরাগী, ব্যবসায়ী মো. রবিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।