পোরশায় ট্যাপেন্টাডলসহ ২ মাদককারবারি গ্রেফতার

শুক্রবার রাতে উপজেলার সরাইগাছি-আড্ডা রোডের মশিদপুর হাটের মুখ থেকে তাদের আটক করা হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
আটক মাদককারবারিরা
আটক মাদককারবারিরা |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার সরাইগাছি-আড্ডা রোডের মশিদপুর হাটের মুখ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মশিদপুর গ্রামের পরলোকগত রাজেদ রায়ের ছেলে শান্ত রায় (৩০) ও বাকইল গ্রামের মরহুম সিদ্দিক আলীর ছেলে হাসান আলী (২৭)।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার সরাইগাছি-আড্ডা রোডের মশিদপুর হাটের মুখে পাকা রাস্তার উপর পুলিশ চেক পোস্ট পরিচালনা করছিল। এ সময় তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি ডিস্কভার মোটরসাইকেল ও একটি লাল রঙয়ের শপিং ব্যাগে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের অনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা।

মাদককারবারি দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হয় এবং শনিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।