গণভোট

ফরিদপুরে ৬৩ ভাগ ভোটার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন

এ নির্বাচনে মোট ভোটারের শতকরা ৬২.৫৮ ভাগ মানুষ ভোট প্রদান করেছে। যার মধ্যে বৈধ ভোটের ওপর ভিত্তি করে ‘হ্যাঁ’ ভোটের হার ৬২.৯৫ পার্সেন্ট আর ‘না’ ভোটের হার ৩৭.০৫ পার্সেন্ট।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
সংগৃহীত

ফরিদপুরে ২ লাখ ৬০ হাজার ১০৭ ভোট বেশি পেয়ে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। জেলার চারটি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬ লাখ ৩২ হাজার ৪৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৭১ হাজার ৯৪১টি।

বৈধ ভোটের ওপর ভিত্তি করে ‘হ্যাঁ’ ভোটের হার ৬২.৯৫ পার্সেন্ট আর ‘না’ ভোটের হার ৩৭.০৫ পার্সেন্ট।

ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের প্রেরিত বার্তা শিট থেকে জানা গেছে এ তথ্য।

ফরিদপুর–১ আসন: ‘হ্যাঁ’ ভোট ১,৮৪,৮৬২টি এবং ‘না’ ভোট ১,১৩,৩০৬টি। ৭১,৫৫৬ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। শতকরা হিসাবে যা ৬১.৯৯ বা প্রায় ৬২ শতাংশ। এ আসনে মোট ভোটার ৫,১০,৫৪০ জন। কাস্টিং হয়েছে ৩,২৫,২২৪টি। ভোট কাস্টিংয়ের হার ৬৩.৭০ পার্সেন্ট।

ফরিদপুর–২ আসন: ‘হ্যাঁ’ ভোট ১,২৫,০৩৪টি এবং ‘না’ ভোট ৬৭,০০৮টি। অর্থাৎ, ৫৮,০২৬ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। শতকরা হিসাবে যার পরিমাণ ৬৫.১১ পার্সেন্ট। এ আসনে মোট ভোটার ৩,৩২,০৪১ জন। কাস্টিং হয়েছে ২,১৮,৭০৩টি। ভোট কাস্টিংয়ের হার ৬৫.৮৭ পার্সেন্ট।

ফরিদপুর–৩ আসন: ‘হ্যাঁ’ ভোট ১,৭৯,০৫০টি এবং ‘না’ ভোট ৮০,৫৩৭টি। অর্থাৎ, ৯৮,৫১৩ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। শতকরা হিসাবে যার পরিমাণ ৬৮.৯৭ বা প্রায় ৬৯ শতাংশ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এ আসনে মোট ভোটার ৪,৩২,৬২১ জন। কাস্টিং হয়েছে ২,৮৪,১৫৯টি। ভোট কাস্টিংয়ের হার ৬৫.৬৮ পার্সেন্ট।

ফরিদপুর–৪ আসন: এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৪৩,১০২টি এবং ‘না’ ভোট পড়েছে ১,১১,০৯০টি। অর্থাৎ, ৩২,০১২ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ৫৬.৩০ পার্সেন্ট ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এ আসনে মোট ভোটার ১৭,৭১,৯০৮ জন। কাস্টিং হয়েছে ১১,০৮,৯৩২টি। গড় ভোট কাস্টিংয়ের হার ৬২.৫৮ পার্সেন্ট।

জেলার চারটি আসনে এবারে মোট ভোটার ছিলেন ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১ লাখ ৮ হাজার ৯৩২ জন। আর প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ১০ লাখ ৩ হাজার ৯৮৯টি এবং বাতিল হওয়া ভোটের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৪৩টি। মোট কাস্টিং ভোটের প্রায় ৯ দশমিক ৪৬ পার্সেন্ট ভোট বাতিল হয়েছে, যা নির্বাচনী প্রেক্ষাপটে বেশ উল্লেখযোগ্য।

এ নির্বাচনে মোট ভোটারের শতকরা ৬২.৫৮ ভাগ মানুষ ভোট প্রদান করেছে। যার মধ্যে বৈধ ভোটের ওপর ভিত্তি করে ‘হ্যাঁ’ ভোটের হার ৬২.৯৫ পার্সেন্ট আর ‘না’ ভোটের হার ৩৭.০৫ পার্সেন্ট।

সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ৯৮,৫১৩ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে ফরিদপুর–৩ আসনে। শতকরা হিসাবে যা প্রায় ৬৯ পার্সেন্ট। এবং সবচেয়ে কম ব্যবধানে ৩২,০১২ ভোট পেয়ে জয়ী হয়েছে ফরিদপুর–৪ আসনে। শতকরা হিসাবে যা প্রায় ৫৬ দশমিক ৫৮ পার্সেন্ট। ফরিদপুর–২ আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৬৫ দশমিক ৮৭। আর ফরিদপুর-১ আসনে বাতিল ভোটের সংখ্যা অন্য সব আসনের তুলনায় বেশি।