নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা অনুষ্ঠান, দোয়া, বৃক্ষরোপণ, কেষ্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।
পরে ক্যাম্পাস আঙ্গিনায় সবাই মিলে বৃক্ষরোপণ করে বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো: শওকত হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো: মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীরা।
এছাড়াও গত মঙ্গলবার (১২ মে) বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয় এবং ১৩ মে বাউয়েট কালচারাল ক্লাব এবং ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ড দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



