রায়গঞ্জে অসহায় কৃষকের শেষ সম্বল ২টি গরু চুরি

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেফতার এবং গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের দাদপুর মহৎ পাড়া গ্রামে এক দরিদ্র কৃষকের শেষ সম্বল দুইটি গরু চুরি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত চোরচক্র গোয়াল ঘরের তালা ভেঙে প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার মূল্যের দুইটি গরু নিয়ে যায়।

সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মুহূর্তেই তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। মনিরুল ইসলাম মরহুম রোস্তম আলী আকন্দের ছেলে।

ভুক্তভোগী মনিরুল ইসলাম বলেন, ‘এই গরুগুলোই ছিল আমার সবকিছু, এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেফতার এবং গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনা এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’