মির্জাগঞ্জের ছাত্রলীগ নেতা বরিশাল থেকে গ্রেফতার

তারা বর্তমান কার্যক্রমকে আরো জোরদার করতে এবং স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনসাধারণকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালায়।

Location :

Patuakhali
গ্রেফতার ছাত্রলীগ নেতা
গ্রেফতার ছাত্রলীগ নেতা |নয়া দিগন্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো: রাতিন জোমাদ্দারকে (২৩) বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের নতুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতিন মির্জাগঞ্জ থানার উত্তর আমড়াগাছিয়া এলাকার আ: কাদের জোমাদ্দারের ছেলে। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী-মির্জাগঞ্জ উপজেলা সংযুক্ত চালিতাবুনিয়া ব্রিজের ওপর একদল সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হন। তারা বর্তমান কার্যক্রমকে আরো জোরদার করতে এবং স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনসাধারণকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালায়। এছাড়া নিজেদের শক্তি-সামর্থ্য প্রদর্শনের জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার ষড়যন্ত্র করে তারা।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার রাতিনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার তদন্তাধীন রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।