রংপুরে ট্রলির ধাক্কায় নিহত ১, আহত ১৫

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ জানান, প্রতিদিনের মতো প্রায় ২০ জন শ্রমিক ট্রলিতে করে কাজে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদ ফারুক হোসেন মারা যান।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur

রংপুরের বদরগঞ্জে শ্রমিকবাহী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে মাদারগঞ্জের শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ ফারুক হোসেন স্থানীয় মাদারগঞ্জের বিন্দিরধার গ্রামের বাসিন্দা এবং হামিদ আলির ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ জানান, প্রতিদিনের মতো প্রায় ২০ জন শ্রমিক ট্রলিতে করে কাজে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদ ফারুক হোসেন মারা যান।

এ ঘটনায় আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।