শৈলকুপায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে সাতজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের থেকে জুয়া সংশ্লিষ্ট নগদ আট হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
শৈলকুপায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক
শৈলকুপায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে সাতজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের থেকে জুয়া সংশ্লিষ্ট নগদ আট হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) জুয়ার কারবার চলা অবস্থায় উপজেলার হেতামপুর গ্রামের আসাদের চায়ের দোকান থেকে তাদের আটক করে শৈলকুপা থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন হেতামপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (৩৮) ও বিশ্বজিৎ শিকদারের ছেলে বিকর্ন শিকদার (২৬), পাঠানপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আসাদ (৩৩), মজিবর শেখের ছেলে মো: ইউসুফ শেখ (৪৫) ও সোন্দাহ গ্রামের আলতা পেজনের ছেলে মো: পলাশসহ (৪৮) আরো দুইজন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোলয়া জানান, হেতামপুর এলাকা থেকে সাতজন জুয়াড়িকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।