দোয়ারাবাজারের পর্যটন স্পটে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে উচ্ছেদ অভিযান
দোয়ারাবাজারে উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পর্যটন স্পট ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ভ্রাম্যমান আদালত।।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ১১ নম্বর সাব-সেক্টর হকনগর-বাঁশতলা এলাকার পরিবেশ উন্নতির লক্ষ্যে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।

এতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ স্থানটিতে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে উপজেলার অন্যতম এই পর্যটন এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে স্থানীয় এলাকাবাসী ও আগত পর্যটকদের সাথে আলোচনা করেন এবং সবার সহযোগিতা কামনা করেন ইউএনও অরুপ রতন সিংহ।

এসময় দোয়ারাবাজার থানা পুলিশের ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।