মিরসরাইয়ে যাত্রীবেশে গাড়ি ছিনতাই চেষ্টার অভিযোগ, দেবর-ভাবি আটক

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় দুই যাত্রীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Location :

Chattogram
স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ অভিযুক্তদের ধরে পুলিশে সোপর্দ করে
স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ অভিযুক্তদের ধরে পুলিশে সোপর্দ করে |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে প্রাইভেটকারের চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীসহ দুইজনকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দুজন হলেন চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও তার ভাবি জোবেদা খানম চৌধুরী।

দুর্ঘটনায় আহত প্রাইভেটকার চালক মো: সেলিমকে (৪২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নগরের অলংকার মোড় থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে মিরসরাইয়ের সিপি মোড় এলাকায় যান অভিযুক্ত দুই ছিনতাইকারী। বিকেলে নির্জন স্থানে পৌঁছালে তারা চালক সেলিমকে মারধর করে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় চালকের চিৎকার ও ধাওয়ায় স্থানীয় জনতা অভিযুক্তদেরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় দুই যাত্রীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।