মুন্সীগঞ্জে এমপি কামরুজ্জামানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে এমপি কামরুজ্জামানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
মুন্সীগঞ্জে এমপি কামরুজ্জামানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ ও গজারিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও তার সহধর্মিণীর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি চাল ও একটি করে শাড়ি প্রদান করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিমপাড়া এলাকার বিএনপি কর্মী ও কামরুজ্জামান রতনের আস্থাভাজন কর্মী আজিম মাতবর, হাজী আউয়াল মাদবর, জুলাই যোদ্ধা মুক্তার হোসেন, আলমগীর পাঠান, সাদ্দাম মাদবর ও চঞ্চল মাদবরসহ স্থানীয় নেতাকর্মীরা।