হাটহাজারীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হেলপার নিহত

বুধবার সকালে ইটবোঝাই একটি ট্রাক ইটভাটার পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় চালকের অসতর্কতায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় ট্রাক শ্রমিকরা পুকুর থেকে উঠে আসতে সক্ষম হলেও উঠতে পারেননি ট্রাকের হেলপার শাহিন।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
ইটবোঝাই ট্রাক পুকুরে পড়ে হেলপার নিহত
ইটবোঝাই ট্রাক পুকুরে পড়ে হেলপার নিহত |প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিকফিল্ডের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক হেলপার শাহীন (২৮) নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার শাহীন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইটবোঝাই একটি ট্রাক ইটভাটার পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় চালকের অসতর্কতায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় ট্রাক শ্রমিকরা পুকুর থেকে উঠে আসতে সক্ষম হলেও উঠতে পারেননি ট্রাকের হেলপার শাহিন। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।

হাটহাজারী থানা পুলিশের সেকেন্ড অফিসার নাজমুল জানান, লাশটি থানায় এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।