দিনাজপুরে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক উদ্ধার

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের বাজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মাদক
বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মাদক |নয়া দিগন্ত

দিনাজপুরে পৃথক চারটি অভিযান চালিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের বাজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।