দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নড়াইল প্রতিনিধির মা মহিতোন নেসার (৮০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে আমাদা-হামারোল ঈদগাহ ময়দানে মহিতোন নেসার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।
এছাড়া জুমার নামাজবাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মহিতোন নেসা। তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
তার বড় ছেলে সুলতান মাহমুদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নড়াইল প্রতিনিধি, মেজো ছেলে আল ফয়সাল খান লোহাগড়া উপজেলাধীন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ এবং মেয়ে গৃহিণী।



