নেতাকে ছাড়াতে থানায় এসে কর্মীও গ্রেফতার

পেয়ার আলী রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Raipur
গ্রেফতার দুইজন
গ্রেফতার দুইজন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে এক নারীসহ স্থানীয় জনতার হাতে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা পেয়ার আলীকে ছাড়াতে থানায় এসে পূর্বের একটি মামলায় গ্রেফতার হয়েছেন এক কর্মী।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের খেজুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পেয়ার আলী রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেয়ার আলীকে ছাড়ানোর জন্য বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার সাথে আওয়ামী লীগের কর্মী মামুন থানায় যান। সেখানে তার পরিচয় যাচাইয়ের সময় পুলিশের কাছে পূর্বের একটি মামলার তথ্য উঠে আসে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পেয়ার আলী ও মামুনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তবে পেয়ার আলীকে নারীসহ আটকের ঘটনায় পৃথক কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।