পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

পাটগ্রাম পৌর আমির সোহেল রানার মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা বুধবার (২৫ মার্চ) সন্ধায় শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

পাটগ্রাম পৌর আমির সোহেল রানার মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা বুধবার (২৫ মার্চ) সন্ধায় শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।

শহরের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান উপজেলা আমির হাফেজ শোয়াইব আহমেদ সাধারণ সমাপাদক মনোয়ার হোসেন লিটন সাবেক উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ সাবেক পৌর আমির মাসুদ আলম উপজেলা শিবির সভাপতি খোরশেদ আলম।

অধ্যাপক আতাউর রহমান বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল রানার বিরুদ্ধে যে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় তিনি জড়িত নন। এসব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন মাননীয় মস্ত্রী বলেছেন, কোনো পাম্পে তেল নেই আমাকে জানান- কিন্ত আমি বলছি পাটগ্রামের পাম্পে তেল নেই দ্রুত ব্যবস্থা করেন।

তিনি অভিযোগ করেন জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। তিনি অবিলম্বে সোহেল রানার মুক্তি দাবি করে বলেন দলের নেতাকর্মীদের যদি এভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় তাহলে জামায়াত-শিবির ঘরে বসে থাকব না।