কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আফরোজা পারভীন।
বুধবার (১ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আফরোজা পারভীন বর্তমানে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে বদলি করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগেও রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুলতানা আক্তার।
জানা গেছে, আফরোজা পারভীন রাজধানী ঢাকার বাসিন্দা ও ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।



