শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী ধলাদিয়া ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধকে সুদৃঢ় করার প্রত্যয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম।

তিনি তার বক্তব্যে বলেন, ঈদ শুধুমাত্র আনন্দ-উৎসবের দিন নয়; এটি মুসলিম উম্মাহর ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: নূরুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

তারা তাদের বক্তব্যে বলেন, ঈদের এই পুনর্মিলনী শুধু আনন্দ বিনিময়ের মাধ্যম নয়, বরং এটি সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আল-আমিন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এবং ইসলামী মূল্যবোধকে আরো বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ঈদের আনন্দঘন পরিবেশ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং মিলনমেলার আবহ।