নলডাঙ্গায় ৩টি মৎস্য অভয়াশ্রমে অভিযান, ৬৪টি অবৈধ জাল ধ্বংস

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৩টি অভয়াশ্রমে অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে নলডাঙ্গা উপজেলা মৎস বিভাগ।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় ৩টি মৎস্য অভয়াশ্রমে অভিযান, ৬৪টি অবৈধ জাল ধ্বংস
নলডাঙ্গায় ৩টি মৎস্য অভয়াশ্রমে অভিযান, ৬৪টি অবৈধ জাল ধ্বংস |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৩টি অভয়াশ্রমে অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে নলডাঙ্গা উপজেলা মৎস বিভাগ। মৎস্য আইন বাস্তবায়নের মাধ্যমে ৬৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, ২৫টি সর্গা, ৪০টি ডাউন বরশি এবং ১ টি বাঁধ ধ্বংস করা হয়।

মঙ্গলবার( ২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ নলডাঙ্গা, নাটোর কর্তৃক মৎস্য আইন বাস্তবায়নে এই মোবাইল কোট/ অভিযান চালানো হয়।

জেলা মৎস্য অফিসার মো: ওমর আলীর নেতৃত্বে বারনই নদীতে স্থাপিত কালিগঞ্জ অভয়াশ্রম, নাথুরহাট অভয়াশ্রম ও শ্যামনগর অভয়াশ্রম এবং হালতি বিল ট্যাংকি অভয়াশ্রমে অভিযান চালানো হয়।