ঝালকাঠিতে মে দিবসের শোভাযাত্রা ও আলোচনাসভা

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথক পৃথক মিছিল নিয়ে সমবেত হন শ্রমিকরা।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
শ্রমিক দিবসের র‌্যালি
শ্রমিক দিবসের র‌্যালি |নয়া দিগন্ত

ঝালকাঠিতে মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথকভাবে মিছিল নিয়ে সমবেত হন শ্রমিকরা।

সেখান থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা ভবন হলরুমের সামনে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডা: হুমায়ুন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেনের সভাপতিত্বে জেলা শ্রমিকদল সভাপতি মো: টিপু সুলতানের সঞ্চালনায় বক্তৃতা দেন আন্তঃজেলা বাস, মিনিবাস ও মাইক্রাবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদফরের সহকারী পরিচালক অসিৎ চন্দ্র দাস।