যশোরে বালিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী যশোর সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছেলের মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ওই নারী। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে বালিবাহী একটি ডাম্প ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। এরপর ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়া চলছে।’



