পাবিপ্রবিতে ৮০০ নবীন শিক্ষার্থীকে ইনডোর প্ল্যান্ট উপহার

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৮০০ নবীন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ইনডোর প্ল্যান্ট (গাছের চারা) ও পাটের তৈরি ব্যাগ উপহার দেয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেয়া হয়।

পাবিপ্রবি প্রতিনিধি

Location :

Pabna
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ইনডোর প্ল্যান্ট তুলে দিচ্ছেন সম্মানিত অতিথি মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ইনডোর প্ল্যান্ট তুলে দিচ্ছেন সম্মানিত অতিথি মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৮০০ নবীন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ইনডোর প্ল্যান্ট (গাছের চারা) ও পাটের তৈরি ব্যাগ উপহার দেয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেয়া হয়।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের এমপি এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান ও আরিফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্পিকার হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ এবং স্বাগত বক্তব্য দেন ওরিয়েন্টেশনের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান।

সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, পঠনপাঠনের বাইরেও আমাদের বড় শিক্ষাকেন্দ্র হলো পরিবেশ। টেবিলে থাকা এ ছোট্ট গাছটি শিক্ষার্থীদের অধ্যবসায়, ধৈর্য ও দায়িত্ববোধ শেখাবে এবং প্রকৃতির প্রতি সংবেদনশীল একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, পাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তাসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।