মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে ২ জন খুন, আটক ২

রোববার (২৪ মে) বেলা ২টা ও ৪টার দিকে যথাক্রমে ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ হত্যাকাণ্ড দুটি ঘটে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ইউসুফ শরীফ (৩৫) ও আব্দুল কাইয়ুম (২৬) নামে দুইজন খুন হয়েছেন। ইউসুফ শরীফ হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) বেলা ২টা ও ৪টার দিকে যথাক্রমে ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ হত্যাকাণ্ড দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফকে (৩৫) নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

এ হত্যাকাণ্ডের দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে টিকিকাটা ইউনিয়নে তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড দুটির ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবার থানায় মামলা করতে আসেনি।

তিনি জানান, দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে।

Topics