দোয়ারাবাজারে প্রবাসীর বাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মঙ্গলবার বিকালে উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগও করেন জায়নারা।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে ইতালি প্রবাসীর বাড়িতে একাধিকবার হামলা, প্রবাসীর স্ত্রীকে মারধর ও অর্থ লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর স্ত্রী জয়নারা বেগম ও ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগও করেন জয়নারা।

এর আগে, গত ১১ ও ১২ এপ্রিল দোয়ারাবাজার সদর ইউনিয়নের টেবলাই পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জয়নারা ওই গ্রামের ইতালি প্রবাসী রিপন মিয়ার স্ত্রী।

সংবাদ সম্মেলন ও অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মরহুম তাহের আলীর ছেলে সাদ্দাম হোসেনের সাথে টাকা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরে সাদ্দাম হোসেন পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রবাসীর বাড়িতে হামলা চালায় এবং নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলন জয়নারা জানান, প্রতিবেশী সাদ্দামের সাথে আগে থেকেই তাদের টাকা-পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সুযোগ বুঝে ক্ষতি করার উদ্দেশ্যে গত ১১ এপ্রিল রাত ১০টার দিকে হামলা চালিয়ে তাকে মারধর করা হয়। তার চিৎকারে স্থানীয়রা জড় হলে সাদ্দাম দলবল নিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় পরদিন ১২ এপ্রিল সকাল ৯টার দিকে আবার হামলা চালায় সাদ্দাম ও তার লোকজন। এ সময় তার কাছে থাকে জমি কিনার তিন লাখ টাকা এবং দুই লাখ টাকা মূল্যের স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।

পুরুষশূণ্য পরিবারে প্রতিবেশীর এমন রোষানলে পড়ে হামলা ও লুটপাটের ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ফলে নিরাপত্তা চেয়ে ঘটনার পরেরদিন দোয়ারাবাজার লিখিত অভিযোগ এবং মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রবাসীর পরিবার।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, উভয়পক্ষ অভিযোগ করতে থানায় আসেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।