মুক্তাগাছায় সকল শ্রেণি পেশার মানুষের সম্মানে বিএনপির ইফতার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সম্মানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
মুক্তাগাছায় সকল শ্রেণি পেশার মানুষের সম্মানে বিএনপির ইফতার
মুক্তাগাছায় সকল শ্রেণি পেশার মানুষের সম্মানে বিএনপির ইফতার |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সম্মানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।

রোববার (৮ মার্চ) উপজেলার নন্দীবাড়ী মিনি স্টেডিয়ামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল প্রমুখ।

এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমির অধ্যাপক শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ ও জেলা-উপজেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের জন্য সকলের কাছে দোয়া চেয়ে মোহাম্মদ জাকির হোসেন বাবলু এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি সুন্দর কাঠামোয় উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার দীর্ঘায়ু কামনায় সকলেই দোয়া করবেন। মাহে রমজান ধৈর্য্য, পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সকলে মিলে আধুনিক মুক্তাগাছা গড়ে তুলতে সকলের কাছে দোয়া কামনা করেন। একই সাথে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।