জামায়াত আমির নড়াইলে আসছেন শুক্রবার

‘আগামিকাল (শুক্রবার) দুপুর ২টায় স্থানীয় নেতৃবৃন্দ প্রথমে বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে জামায়াত আমিরের বক্তব্য রাখার কথা রয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে আমাদের এমনটি জানানো হয়েছে।’

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু |নয়া দিগন্ত

নির্বাচনী জনসভার অংশ হিসেবে আগামিকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এদিন বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জামায়াত আমিরের ওই নির্বাচনী জনসভায় লক্ষাধিক নেতাকর্মী ও লোক সমাগমের প্রত্যাশা করছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জামায়াতের নড়াইল জেলার আমির ও নড়াইল-২ আসনে ১১ দলীয় ঐক্যের এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু।

তিনি বলেন, জামায়াত আমির ডা: শফিকুর রহমানের জনসভা উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার জনসভায় ১২০টি মাইক সেট করা হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতার জন্য আমাদের ৩০০ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আগামিকাল (শুক্রবার) দুপুর ২টায় স্থানীয় নেতৃবৃন্দ প্রথমে বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে জামায়াত আমিরের বক্তব্য রাখার কথা রয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে আমাদের এমনটি জানানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের এমপি প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান।