লালমোহনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আজাদকে তল্লাশি করা হলে তার কাছে এক কেজির গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে লালমোহন থানায় নিয়ে আসা হয়।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
আটক মাদক কারবারি আজাদ
আটক মাদক কারবারি আজাদ |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে এক কেজি গাঁজাসহ মো: আজাদ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তারাগঞ্জ গ্রামের সাদিন হাওলাদার রিয়াজের বাড়ির সামনের রাস্তার ওপর সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা আজাদকে তল্লাশি করা হলে তার কাছে এক কেজির গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে লালমোহন থানায় নিয়ে আসা হয়।

আটককৃত মো: আজাদ পাশ্ববর্তী ধলীগৌর নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকালাচাঁদ গ্রামের মরহুম আলী হোসেনের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অলিউল ইসলাম জানান, রোববার রাতে এসআই সম্বীত রায়ের নেতৃত্বে এক কেজি গাঁজাসহ মো: আজাদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রত্রিয়াধীন।