প্রথম বাংলাদেশী হিসেবে দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ

মোস্তাফিজকে দলে ভেড়াতে ইংল্যান্ডের মুদ্রায় এক লাখ পাউন্ড বা বাংলাদেশী টাকার অঙ্কে এক কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকা খরচ করতে হয়েছে বার্মিংহামকে।

আফ্ফান উসামা

Location :

Dhaka
দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ
দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ |নয়া দিগন্ত

অন্যরকম এক ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশী হিসেবে নাম লেখালেন দ্য হান্ড্রেডে। তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজের নাম ওঠে। অবশ্য তবে তাকে দলে নিতে বার্মিংহাম ছাড়া আগ্রহ দেখায়নি অন্য কোনো ফ্রাঞ্চাইজি।

মোস্তাফিজকে দলে ভেড়াতে ইংল্যান্ডের মুদ্রায় এক লাখ পাউন্ড বা বাংলাদেশী টাকার অঙ্কে এক কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকা খরচ করতে হয়েছে বার্মিংহামকে।

বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সাথে।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মাঝে এর আগে আইপিএল, কাউন্টি লিগ, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজ। এবার পেতে যাচ্ছেন নতুন স্বাদ।

আগামী ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে দা হান্ড্রেডের ষষ্ঠ আসর। তবে এবারই প্রথমবার ইংল্যান্ডের এই লিগে দেখা গেল নিলাম। যেখানে নাম ছিল বাংলাদেশের দুই ক্রিকেটারের।

নিলামে চূড়ান্ত তালিকায় মোস্তাফিজের সাথে ছিলেন রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপেই আসলেও কেউ তাকে দলে নেয়নি।