বোয়ালখালীতে প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ, অবরুদ্ধ দুই সাংবাদিক উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভের সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের ওপর চড়াও হয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
বোয়ালখালীতে এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ, অবরুদ্ধ দুই সাংবাদিক উদ্ধার
বোয়ালখালীতে এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ, অবরুদ্ধ দুই সাংবাদিক উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের বোয়ালখালী এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভের সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের ওপর চড়াও হয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় শ্রমিকদের হামলায় আহত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯) নামে দুই সাংবাদিক। হামলার সময় সাংবাদিকদের মোবাইল ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

পরবর্তীতে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও ভেতরে থাকা শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করা হয়।

পরে আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, কারখানা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে তা সংগ্রহ করতে তাৎক্ষণিকভাবে ওই দুই সাংবাদিক ঘটনা স্থলে পৌঁছলে হামলার শিকার হন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘অবরুদ্ধ হয়ে পড়া আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

জালাল কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানা ছুটি ঘোষণা করলে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে তিনি জানান।

এ ব্যাপারে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।