চুয়াডাঙ্গা সদর স্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোমিনপুর স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিনি খাতুন আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মরহুম ইউনুস আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মিনি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, মৃতের বড় ছেলের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



