ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় অভিযান চালিয়ে শোভা ব্যাটারি ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ জুলাই) উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন কুল্লা ইউনিয়নের বাসাইল এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ব্যাটারি প্রস্তুত ও বাজারজাত করে আসছিল কারখানাটি। স্থানীয় পরিবেশের ক্ষতি ও নিয়ম নীতি অমান্য করার অভিযোগে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও মোহাম্মদ আল মামুন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় উপজেলার অবৈধ ও অনুমোদনহীন কলকারখানার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



