ঝিনাইদহের তিনটিতে জামায়াত একটিতে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ঝিনাইদহের তিনটিতে জামায়াত ও একটিতে বিএনপি বিজয়ী হয়েছে।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
ঝিনাইদহের বিজয়ীরা হলেন (বাম থেকে) মো: আসাদুজ্জামান, আলী আজম মো: আবুবকর, মতিয়ার রহমান ও আবু তালিব
ঝিনাইদহের বিজয়ীরা হলেন (বাম থেকে) মো: আসাদুজ্জামান, আলী আজম মো: আবুবকর, মতিয়ার রহমান ও আবু তালিব |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ঝিনাইদহের তিনটিতে জামায়াত ও একটিতে বিএনপি বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাসউদ এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী ঝিনাইদহ -১ আসনে (শৈলকুপা) ১লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের আবু সালেহ মো: মতিয়ার রহমান পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।

ঝিনাইদহ -২ আসনে (ঝিনাইদহ সদর আংশিক ও হরিণাকুণ্ডু) ১ লাখ ৯৫ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো: আবুবকর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আবদুল মজিদ পেয়েছেন ১লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে (কোর্টচাদপুর-মহেশপুর) ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৭ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসুন্দি ও মহারাজপুর ইউনিয়ন) ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মো: সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট।