কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার চড়িয়াকোনার স্বনির্ভর মহাসড়কে গতকাল সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহী শরীফ মিয়া (২৮) গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে আশেপাশের লোকজন শরীফ মিয়াকে কটিয়াদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরীফ মিয়ার বাড়ি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জহরপুর গ্রামে।
বাদল নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, শরীফ মিয়া কটিয়াদী বাজার থেকে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে এ ঘটনাটি ঘটে।



