রাঙ্গামাটিতে মাদকের বড় চালানসহ দুইজন গ্রেফতার

উদ্ধার হওয়া মাদক ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
রাঙ্গামাটিতে মাদকসহ গ্রেফতার দুইজন
রাঙ্গামাটিতে মাদকসহ গ্রেফতার দুইজন |নয়া দিগন্ত

রাঙ্গামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের বড় চালানে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) রাতে রাঙ্গামাটি শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার জেলা পুলিশ জানায়, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার কুতুকছড়ি এলাকার বাসিন্দা জলমনি চাকমা (৪৯) ও বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড় এলাকার বাসিন্দা নতুন বাবু (৩৯)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।