বাঁশখালীতে খালপাড়ে মৎস্য প্রকল্প স্থাপন, কারাদণ্ড ও জরিমানা

উপজেলার বৈলছড়ি ইউপির চেচুরিয়া আদর্শ গ্রামের হুজিত্যাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

Location :

Chattogram
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপনের দায়ে অভিযুক্ত শফিকুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) রাত ১১টায় উপজেলার বৈলছড়ি ইউপির চেচুরিয়া আদর্শ গ্রামের হুজিত্যাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

স্থানীয় সূত্রে জানা যায়, চেচুরিয়া আদর্শ গ্রাম খালের দুইদিকের স্বাভাবিক প্রবাহপথ বন্ধ করে খালপাড়ের সরকারি জমি থেকে অবৈধ পন্থায় মাটি উত্তোলন করে মৎস্য প্রকল্প স্থাপন করার কাজ করেন স্থানীয় শফিকুর রহমান। যা আসন্ন বর্ষা মৌসুমে স্থানীয় পরিবেশ বিপর্যয় ঘটানোর প্রধান কারণ হতে পারে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন বলেন, ‘অভিযুক্ত শফিকুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের প্রাসঙ্গিক ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থ এবং পরিবেশ সুরক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।’