বরিশালের মুলাদীতে ভূমি মেলার উদ্বোধন

বরিশালের মুলাদীতে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
বরিশালের মুলাদীতে ভূমি মেলার উদ্বোধন
বরিশালের মুলাদীতে ভূমি মেলার উদ্বোধন |নয়া দিগন্ত

বরিশালের মুলাদীতে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে মুলাদী উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ার।

মেলায় জমির মালিকদের সচেতন করে বলা হয়, দলিল দ্বারা জমির মালিকানা অর্জিত হয়। নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার সরকারি স্বীকৃতি লাভ করা যায়। ভূমি মালিকানায় সরকারি স্বীকৃতি পাওয়া না গেলে জমি ক্রয়-বিক্রয় সম্ভব নয়, দান-হেবা বা অন্য কোনো প্রকার হস্তান্তর কিংবা জমিতে ভবন নির্মাণের জন্য প্ল্যান পাশ হয় না এবং জমির বিপরীতে ঋণও পাশ হয় না।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: আব্দুল কুদ্দুস, কানুনগো মো: আতিকুর রহমান, মুলাদী সদর ইউনিয়নের ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানসহ সাংবাদিক ও জমির মালিকগণ উপস্থিত ছিলেন।