বরিশাল পলিটেকনিকে জব ফেয়ার ও সেমিনার

উল্লেখ্য, জব ফেয়ারে বরিশালের ১৪টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। তারা চাকরি প্রত্যাশীদের সিভি গ্রহণ করে যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদানের প্রত্যাশা ব্যক্ত করে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল ম্যাপ
বরিশাল ম্যাপ |নয়া দিগন্ত

ASSET প্রজেক্টের আওতায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন শেষে সেমিনার অনুষ্ঠিত হয়।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: রকিব উল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো: মুহসিন উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো: শহীদুল ইসলাম এবং কারিগরি শিক্ষা অধিদফতরের বরিশাল আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো: আরিফুর রহমান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এসএম শামসুন নাহার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাধ্যক্ষ মীর মনজুর মোরশেদ।

উল্লেখ্য, জব ফেয়ারে বরিশালের ১৪টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। তারা চাকরি প্রত্যাশীদের সিভি গ্রহণ করে যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদানের প্রত্যাশা ব্যক্ত করে।