সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহনাজ আহমদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার সরকারি মোহাম্মদ চৌধুরী অ্যাকাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বিশ্বনাথ উপজেলার রামপাশা শ্রীপুর গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম।



