রাজবাড়ী সদরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পদ্মানদীর উড়াকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মো: ফারুক হোসেন (৪২) ও সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মো: আজমত আলী (৩৫)।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার দুই মাদককারবারি আন্ত:জেলা মাদক পাচারকারি দলের সক্রীয় সদস্য। এর আগেও তারা মাদক পাচারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
ওসি বলেন, ‘অটোবাইকে করে যাত্রী সেজে তারা ওই মাদক দৌলতদিয়া নিয়ে যাচ্ছিল। রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার এসআই সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় একটি অটোরিকশায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ গাঁজাকারবারি ফারুক ও আজমতকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলাসহ আসামিদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’



