টঙ্গীবাড়ীতে হাসিখুশি ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলেরপাড় নতুন মসজিদ সংলগ্ন বালুরমাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেন।

Location :

Tongibari
টঙ্গীবাড়ী উপজেলার বিলেরপাড় নতুন মসজিদ সংলগ্ন বালুরমাঠে হাসিখুশি ক্লাব ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে
টঙ্গীবাড়ী উপজেলার বিলেরপাড় নতুন মসজিদ সংলগ্ন বালুরমাঠে হাসিখুশি ক্লাব ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সামাজিক সংগঠন হাসিখুশি ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলেরপাড় নতুন মসজিদ সংলগ্ন বালুরমাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেন।

ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যা তাদের জন্য বেশ উপকার বয়ে আনে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন বেপাড়ী ও সঞ্চালনা করেন নূর ইসলাম খাজা। সার্বিক সহযোগিতায় ছিল নিউ মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বালিগাঁও।

এ কার্যক্রম পরিচালনায় ছিলেন আঃ রহিম, মোঃ শহিদুল ইসলাম, জশিম মোল্লা, অনিক শেখ, আশিক বেপারী, আবির শেখ, অপূর্ব হাওলাদার ও আরাফাত হোসেনসহ ক্লাবের সদস্যরা।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।