পুলিশের মাদকবিরোধী অভিযান

ঈদগাঁওয়ে ২ মাদকসেবীর কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায়, গ্রেফতার দু’জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Cox's Bazar
মাদক সেবনের দায়ে ঈদগাঁও থানায় গ্রেফতার দুই আসামি
মাদক সেবনের দায়ে ঈদগাঁও থানায় গ্রেফতার দুই আসামি |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার ভ্রাম্যমাণ আদালত আসামিদের বিরুদ্ধে এ দণ্ড দেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদগাঁও থানা পুলিশ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে মাদক সেবনের সরঞ্জামসহ মো: আব্দুল হামিদ (৬০) ও মো: আব্দুল আলিম (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায়, গ্রেফতার দু’জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মার্মা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।