নলডাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পর্যায়ক্রমে নলডাঙ্গা উপজেলায় ভোটগ্রহণ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের জন্যও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর জোর দেন তারা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটগ্রহণ চলাকালীন দায়িত্ব ও করণীয়, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, অনিয়ম প্রতিরোধ, ভোট শেষে ফলাফল প্রস্তুত ও প্রেরণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন। এছাড়া উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খাঁন, নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক মো: আশিকুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাজির, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফরমাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশিক্ষকরা।