মুহাম্মদ শাহজাহান

জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে সংস্কার ও গণভোট বাস্তবায়নের বিকল্প নেই

‘জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অনুমোদন ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে মুহাম্মদ শাহজাহান
অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি গ্রহণযোগ্য ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা জরুরি। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অনুমোদন ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে।’

তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে গণভোট ও জুলাই সনদ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে সংস্কার ও গণভোট বাস্তবায়নের বিকল্প নেই।’

শুক্রবার (৩১ জুলাই) জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর জোন-৫-এর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জোন-৫-এর আওতাভুক্ত হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, সিবিএফ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স থানা শাখার অগ্রসর কর্মীদের অংশগ্রহণে নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জোন-৫-এর পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন ও হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ।

এছাড়া উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরী, পাহাড়তলী থানা আমির মুহাম্মদ নুরুল আলম ও প্রকৌশলী রুহুল আমীন প্রমুখ।