পানিসম্পদ প্রতিমন্ত্রী

হিন্দু ভাইদের জমি দখলের চেষ্টা স্বপ্নেও করবেন না

‘আগামী ৫ বছর তথা ৫৮ মাস পরে আবার আমাকে জনগণের দোরগোড়ায় যেতে হবে। কাজেই ৫৮ মাস মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। মানুষকে ভালোবাসেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন।’

Location :

Boda
খাল খননের উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাল খননের উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘অনেকে মনে করে বিএনপি ক্ষমতায় আসছে, মুই (আমি) তো নেতা হয়ে গেনু (গেলাম)। এবার দুই-একটা হিন্দু ভাইয়ের জমি দখল করা যাবে। এই ভুলটা স্বপ্নেও করবেন না।’

তিনি বলেন, ‘দলীয় ইমেজ নষ্টকারী ও অন্যায়কারী কেউই আমার কাছে ছাড় পাবে না।’

সোমবার (১৩ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন মাড়েয়া বামনহাট ইউনিয়নে ছেতনাই খাল খননের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তীব্র রাগের প্রসঙ্গ টেনে ফরহাদ হোসেন বলেন, ‘অনেকে বলে আমার রাগ বেশি। কেন রাগ বেশি? যে অন্যায় করবে, যে দলীয় ইমেজ ক্ষুণ্ন করবে, যে দলকে ব্যবহার করে ব্যক্তিলাভের আশায় দলের ইমেজ নষ্ট করবে তার জন্য আমার ছাড় নাই।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের যত বড় নেতাই হোন না কেন, সাধারণ মানুষের ভোটও আপনার ভোটের মতোই মূল্যবান। সাধারণ মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে। আগামী ৫ বছর তথা ৫৮ মাস পরে আবার আমাকে জনগণের দোরগোড়ায় যেতে হবে। কাজেই ৫৮ মাস মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। মানুষকে ভালোবাসেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন।’

বিগত সময়ের দলীয় নেতাকর্মীর ভুল নিয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত দিনে যে ভুলগুলো করেছেন, ৫ আগস্ট থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত আপনারা প্রশ্নের সম্মুখীন না হলেও, আমি অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি অনেক জায়গায় অনেক নেতার জন্য ক্ষমা চেয়ে চেয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল প্রমুখ।