ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি জসিম উদ্দিন (৪২) আহত হন।
জানা যায়, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াত সেক্রেটারি জসিম উদ্দিন কেন্দ্র ঘোষিত গণসংযোগে অংশ নেয়ার উদ্দেশ্যে একটি মিছিল নিয়ে চাতলপাড় কাঠাঁল কান্দি পৌঁছলে আওয়ামী ও ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতাকর্মী তাদের ওপর লাঠি, দা, রড, দিয়ে এলোপাতাড়ি হামলা চালালে অনেক নেতাকর্মীরা আহত হলে তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
জসিম উদ্দিন বাদী হয়ে নাসিরনগর থানায় ১০ থেকে ১২ আসামি করে একটি মামলা দায়ের করেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খাইরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’



