নাটোরের লালপুরে সারোয়ার (৫০) নামে এক ভ্যান চালকের হাত-পা, চোখ বেঁধে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কদিমচিলান-চাঁনপুর সড়কের পুকুরপাড়া বিলে এ ঘটনা ঘটে।
সারোয়ার কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া গ্রামের আহাদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ভ্যান নিয়ে চানপুর বাজারে যান। পরে বাড়ি ফেরার পথে পুকুরপাড়া বিল এলাকায় ফাঁকা রাস্তায় চারজন দুর্বৃত্ত সারোয়ারের পথরোধ করে সারোয়ারের হাতপা, চোখ বেঁধে রেখে ভ্যান নিয়ে চলে যায়। পরে একা একায় হাতপায়ের বাঁধন খুলে বাড়ি ফিরে আসেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।



