ঝিনাইদহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেও তার আপোষহীন নেতৃত্ব ও দেশপ্রেমের আদর্শ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে।

Location :

Jhenaidah
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

ঝিনাইদহ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে শহরের কলাবাগান এলাকার প্রান্তিক পার্কে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান, ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি, যুগ্ম-সম্পাদক এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেও তার আপোষহীন নেতৃত্ব ও দেশপ্রেমের আদর্শ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে।

পবিত্র রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।