সাভার মডেল কলেজের দুই শিক্ষকের স্মরণসভা ও দোয়া মাহফিল

বক্তারা মরহুম দুই শিক্ষকের কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের কথা স্মরণ করেন।

Location :

Savar

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার মডেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উচ্চতর গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন এবং প্রভাষক মো. শাহজুল কবিরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে সাভার মডেল কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

এ ছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মডেল ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান, সাভার মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মনসুর আলী, মো. আলী হোসেন ও মো. রাশেদুল ইসলাম, সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান খান, স্বর্ণকলি স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান মোল্লাহ, কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বশির আহমেদ সরকার এবং মরহুম বিল্লাল হোসেনের স্ত্রী সেতারা বেগম।

বক্তারা মরহুম দুই শিক্ষকের কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের কথা স্মরণ করেন। পরে প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।