দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিলে বক্তারা
দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিলে বক্তারা |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দোয়ারাবাজার মা-কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয় ।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

ইফতার মাহফিলে জামায়াত, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। কোরানের কারণেই এ মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো।

বক্তারা আরো বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে। রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।